বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

ঝালকাঠি সদর হাসপাতালে ড্রেনে মিলল মানব ভ্রূণ

/ ১৯৮ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের পাশের একটি ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার করা হয়েছে। ভ্রূণটি মেয়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ ভ্রূণটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি বিভাগের পাশে ড্রেনের ওপর ভ্রূণটি পড়ে থাকতে দেখা যায়।

ভ্রূণটি পূর্ণাঙ্গ ছিল না। ধারণা করা হচ্ছে, গর্ভকালীন বয়স আনুমানিক ৪ থেকে ৫ মাস। ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ভ্রূণটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com