Loading Now

ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মো. রাসেল হাওলাদার (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার পরে মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাতুব্বর বাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে রাসেল হাওলাদার বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পোস্টমর্টেম এর জন্য তার লাশ থানায় নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, গতকাল গভীর রাতে নিহত রাসেল ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যান। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় অপমুত্যৃর মামলা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED