শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

দুর্নীতি মামলায় সোনালী ব্যাংকের কর্মকর্তা জেলহাজতে

/ ১০২ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এফএফএম সাইদুর রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
জানা গেছে, তিনি বানারীপাড়া শাখায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাংকের গ্রাহকদের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগের তদন্ত শেষে সত্যতা পাওয়ায় দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয় বাদী হয়ে মামলাটি দায়ের করে।

গত ৩০ জুন বরিশাল মহানগর আদালতে হাজির হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসে কর্মরত রয়েছেন।
অভিযোগ রয়েছে, দুই দিনের ছুটি নেওয়ার পর থেকে তিনি আর অফিসে যোগ দেননি। এছাড়া ৩০ জুন জেলহাজতে যাওয়ার পরও তার বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেনি।

এ বিষয়ে আরও অভিযোগ রয়েছে যে, সোনালী ব্যাংকের জিএম অফিস ও প্রিন্সিপাল অফিস ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, গ্রাহকের অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং-সংক্রান্ত মামলায় তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন। সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী তার সাময়িক বরখাস্ত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com