শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

নামফলকেই ১৪ মাস পার, ববিতে হয়নি জুলাই স্মৃতিস্তম্ভ

/ ৭২ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

২০২৪ সালের ১৮ জুলাই দেশের প্রথম স্বৈরাচারমুক্ত ক্যাম্পাস হিসাবে পরিচিতি পায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। সেই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ‘জুলাই ৩৬’ স্মৃতিফলক নির্মাণের। নামফলক উদ্বোধনের ১৪ মাসেও স্মৃতিফলকটি আলোর মুখ দেখেনি। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নির্মাণকাজ আর এগোয়নি। ফলে নামফলকেই আটকে আছে দেশের প্রথম জুলাই স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ। আবু সাঈদ হত্যার পর ২০২৪ সালের ১৭ জুলাই ববির তৎকালীন উপাচার্যের বাসভবনের বিপরীতে শিক্ষার্থীরা অস্থায়ীভাবে ‘জুলাই ৩৬’ স্মৃতিফলক নির্মাণ করেন। পরদিন শিক্ষার্থী-জনতার প্রতিরোধের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। দিনটি ববি শিক্ষার্থীদের কাছে ঐতিহাসিক হয়ে ওঠে।

এরপর ২০২৫ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় ‘জুলাই ৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। তবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও প্রশাসনিক জটিলতার কারণে নির্মাণকাজ আর এগোয়নি। ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান হয়নি স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ।

জুলাই অভ্যুত্থানের সংগঠক ও ববির তৎকালীন শিক্ষার্থী সুজয় শুভ বলেন, আমরা দ্রুত এ স্মৃতিফলকের নির্মাণকাজ শেষ করার দাবি জানাই।

এ বিষয়ে জানতে ববি উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ুন কবীর ও অর্থ দপ্তরের প্রধান সুব্রত কুমার বাহাদুরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com