শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারের জোরালো ভূমিকা চায় ‘নারীপক্ষ’

/ ৭১ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

নারীর অধিকার প্রতিষ্ঠায় তৃণমূলভিত্তিক আন্দোলন আরও শক্তিশালী করা, নিরাপদ জনপরিসর নিশ্চিত করা এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের দাবিতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে “নারী মুক্তির আন্দোলন বিস্তৃতিকরণ” বিভাগীয় সম্মেলনের সংবাদ সম্মেলন।
তিন দিনব্যাপী এ সম্মেলনে বরিশাল বিভাগের ছয় জেলার তৃণমূল নারী সংগঠন, জনপ্রতিনিধি, তরুণ নারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীসহ প্রায় ১২০ জন অংশ নেন। আয়োজক নারীপক্ষ জানায়, নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি তৃণমূল ও নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারীপক্ষের প্রতিনিধি অ্যাডভোকেট কামরুন নাহার। নারীপক্ষের সদস্য সামিয়া আফরিন এবং দূর্বার নেটওয়ার্কের সদস্য ও শুভ’র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে নারী বিষয়ক সংস্কার কমিশনের ৪৩৩টি সুপারিশের মধ্য থেকে অগ্রাধিকারভিত্তিতে ৫১টি সুপারিশ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে যৌন হয়রানি প্রতিরোধে পৃথক আইন প্রণয়ন, বাল্যবিবাহ নিরোধ কমিটি সক্রিয় করা, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন এবং বাস টার্মিনালসহ জনপরিসরে নিরাপত্তা জোরদারের দাবি তুলে ধরা হয়।
নারীপক্ষ বলছে, সম্মেলনে গৃহীত সুপারিশগুলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে নারী অধিকার আন্দোলন আরও বিস্তৃত করার কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com