শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষক শফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত

/ ৯৭ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী এবং উক্ত মামলায় কারাভোগ করায় তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার (৩ আ0গস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ডিএমপি মোহাম্মদপুর থানার মামলা নং-৬৭/১১৩৯, তারিখ ১৮/১১/২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ)/২০২৫ এর ৯(৪) (খ) তৎসহ ৩০৭/৩২৩ পেনাল কোড-১৮৬০ অনুযায়ী ফৌজদারি মামলা চলমান রয়েছে। উক্ত মামলায় গ্রেফতার হয়ে তিনি জেল হাজতে ছিলেন। তাই মো. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়-কে সরকারী চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৩৯ (২) অনুযায়ী এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪ এর (৬) মোতাবেক ১৬/০৯/২০২৫ তারিখ হতে অত্র বিশ্ববিদ্যালয়ের চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আদেশটিতে আরো জানানো হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, শফিকুল ইসলামের সাথে ঢাকায় এক নারীর সম্পর্ক ছিলো এবং তাদের মধ্যে পারিবারিকভাবে বিয়েও ঠিক হয়। পরবর্তীতে ঐ নারীকে শফিকুল ইসলাম মুহম্মদপুর এলাকায় নিজ বাসায় ডেকে নিয়ে মারধর করেন এবং কুয়াকাটা একটি আবাসিক হোটেলে ধর্ষণ চেষ্টা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পুলিশের দাখিলকৃত এজহারে মামলার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com