বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ পুলিশ সদস্যকে ছাত্রলীগ নেতার হুমকি: ‘আমতলী শহর জ্বালাইয়া দিলে আপনি কি করতে পারবেন’ কুয়াকাটায় নৌপুলিশ কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ খান হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন বরিশালে ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবিতে সমাবেশ বরিশালে জাতীয় ছাত্রশক্তির সন্ত্রাস ও ফ্যাসিবাদবিরোধী মিছিল ঝালকাঠিতে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু হিজলায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ​ ​ অভ্যন্তরীণ পাচার ও ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় মত বিনিময় সভা

নিজ বাসায় নারী টিভি উপস্থাপককে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

/ ৩৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের গুলশানাবাদ এলাকায় নিজ বাড়ি থেকে রাবিয়া আহসান নামে এক নারী টিভি উপস্থাপকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দেশটির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠিকা ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। রোববার (৮ নভেম্বর) এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

ঘটনার পরপরই নিহত রাবিয়া আহসানের স্বামীকে হেফাজতে নিয়েছে রাওয়ালপিন্ডি পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহভাজন অস্ত্রটিও জব্দ করা হয়েছে। রাওয়ালপিন্ডির সিটি পুলিশ অফিসার (সিপিও) হাসান মুশতাক সুখেরা বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যেই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। খবর পেয়ে তিনি নিজেই উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ফরেনসিক দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশের কাছে দেওয়া এক জবানবন্দিতে ওই বাড়ির এক পুরুষ গৃহকর্মী জানান, নিহতের স্বামী তাকে দাবি করেছিলেন যে বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পাঞ্জাব ফরেনসিক সাইন্স এজেন্সির একটি বিশেষ দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে এই হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। প্রেসিডেন্সি থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার দাবি জানান, যাতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যায়। একই এলাকাতেই পেশাদার কর্মজীবী নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে আগস্ট মাসে রাওয়ালপিন্ডিতে ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদের নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে আসিফা ভুট্টো বলেন, পর পর দুজন কর্মজীবী নারীর এমন নির্মম হত্যাকাণ্ড সত্যিই অত্যন্ত আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com