শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

/ ২০৯ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে অটোরিকশাচালক নাজমুল ইসলাম মোল্লা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (২১ জুন) বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে নিহত নাজমুল ইসলাম মোল্লার বাড়িতে গিয়ে তার বাবা, মা, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পরে নাজমুলের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একজন পরিশ্রমী অটোরিকশাচালককে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ধরনের হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতসহ মুল খুনিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত শনিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নাজমুল ইসলাম মোল্লা। পরদিন তার পরিবার বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে সোমবার নগরীর কালিজিরা এলাকায় কালিজিরা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অটোরিকশাচালক ও স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com