বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
অভিনয়ের জন্য যা করতে দ্বিধা করেননি দীপিকা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ ৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০ সোনা এখনই কিনবেন না অপেক্ষা করবেন? নজর রাখবেন যেদিকে গণঅভ্যুত্থানের সফলতাকে কুক্ষীগত করার অপচেষ্টাকারীরা দেশ ও গণতন্ত্রের শত্রু : রহমাতুল্লাহ বাগেরহাটে ঘরে পড়েছিল মা-ছেলে-নানির গলিত লাশ, পুলিশের ধারণা ‘হত্যাকাণ্ড’ সারা দিন ত্বক মসৃণ ও কোমল রাখবেন যেভাবে বিএনপির দুই পক্ষে দ্বন্দ্ব: চরকাউয়ার ৬ রুটে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ

পতিতালয়ে ঢোকার ৩০ মিনিট পরেই যুবকের রহস্যজনক মৃত্যু!

/ ১৭ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালী শহরের সদর রোডসংলগ্ন পতিতালয় থেকে রাসেল ওরফে কালা রাসেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় ওই পতিতালয়ের এক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাসেল পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে রাসেল পতিতালয়ের এক কক্ষে প্রবেশ করেন। প্রায় ৩০ মিনিট পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে কক্ষের ভেতরে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী জানান, পাশের কক্ষ থেকে খবর পেয়ে তিনি জানতে পারেন, ওই কক্ষে থাকা ব্যক্তি গোসলের প্রস্তুতির সময় দুইবার ঢেকুর তোলার পর হঠাৎ অচেতন হয়ে পড়েন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com