বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : ইসি আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত বরগুনায় বন্দীকে গ্রেপ্তারের আবেদন, তদন্ত কর্মকর্তার শাস্তি

পদ হারালেন ইয়াবাসহ গ্রেফতার হওয়া সেই ছাত্রদল নেতা

/ ৮৩ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেফতারের পর বহিষ্কার হয়েছেন ছাত্রদল নেতা আরাফাত রহমান অভি। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

সোমবার (৪ মে) দুপুরে বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরগুনা জেলা শাখার সহস্কুল বিষয়ক সম্পাদক আরাফাত রহমান অভিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল।

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি জাগো নিউজকে বলেন, ঘটনার পর রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের কাছে প্রতিবেদন পাঠিয়েছিলাম। কেন্দ্রীয় ছাত্রদল থেকে যাচাই বাছাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জেলা ছাত্রদলের মাধ্যমে বিষয়টির তদন্ত চলমান রয়েছে। যদি এমন হয় তাকে হয়রানি করা হয়েছে, আথবা তিনি জড়িত তাহলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com