রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Logo

পবিত্র আশুরা উপলক্ষ্যে বরিশালে তাজিয়া মিছিল ও শোক র‌্যালি

/ ২৩ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

পবিত্র আশুরা উপলক্ষ্যে বরিশাল নগরীতে তাজিয়া মিছিল ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। কারবালার প্রান্তরে শহীদ ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ স্মরণ এবং সত্য, ন্যায় ও মানবতার আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (১০ মহররম) সকাল ১০টায় নগরীর ভাটার খাল এলাকা থেকে বরিশাল বিভাগীয় পাক পাঞ্জাতন কল্যাণ সংস্থার উদ্যোগে তাজিয়া মিছিলটি বের হয়। মিছিলটি সদর রোডসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মিছিলে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লি, সংগঠনের নেতাকর্মী ও ভক্তরা অংশ নেন। তারা কারবালার শোকাবহ ঘটনার স্মরণে শোক প্রকাশ করেন এবং পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, মানবকল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজকরা বলেন, পবিত্র আশুরা কেবল শোকের দিন নয়; এটি ত্যাগ, সত্য, ন্যায়, ধৈর্য ও আদর্শের প্রতীক। কারবালার আত্মত্যাগ যুগে যুগে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সত্যের পথে অবিচল থাকার প্রেরণা জোগায়। সেই আদর্শ সমাজে প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই প্রতিবছরের মতো এবারও তাজিয়া মিছিল ও শোক র‌্যালির আয়োজন করা হয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হওয়ার মধ্য দিয়ে বরিশালে পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত এ শোক র‌্যালি ও তাজিয়া মিছিলের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com