বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, আজ মিনায় যাচ্ছেন মুসল্লিরা

/ ৩২৭ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

অনলাইন ডেক্স ।।

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (৮ জিলহজ) সকাল থেকে। মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু করবেন বিশ্বের লাখো মুসল্লি। হাজিদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী আজ রোববার (২৪ মে) রাত থেকেই মিনার উদ্দেশে রওয়ানা হবেন হজযাত্রীরা।

রোববার ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশি হাজিদের মিনায় পাঠাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো।

শরিয়তের বিধান অনুযায়ী ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপনের পর ৯ জিলহজ (মঙ্গলবার) সকালে তারা আরাফাতের ময়দানের উদ্দেশে রওয়ানা হবেন।

আরাফাতের খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। ইসলামী শরিয়ত অনুযায়ী, আরাফাতে অবস্থান করাই হজের মূল রুকন।

সূর্যাস্তের পর হাজীরা মুজদালিফার উদ্দেশে রওয়ানা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন তারা। পরদিন ১০ জিলহজ ফজরের আগে মুজদালিফা থেকে মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি এবং মাথা মুণ্ডন বা চুল ছোট করার আনুষ্ঠানিকতা পালন করবেন।

১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করবেন হাজীরা।

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে চলতি বছর প্রায় সাড়ে ৭৮ হাজার মুসল্লি হজে অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com