রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা ৬ হাজারের বেশি গানে কণ্ঠ দেওয়া গায়িকা যমুনা রানি আর নেই চ্যানেল ওয়ানে ফিরলেন জুয়েল সরকার ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার এমপি বরিশাল সদর উপজেলা বিএনপির ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা, উচ্ছ্বাসের পাশাপাশি বিতর্কও! অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজার ও বাল্কহেডসহ আটক-৭ মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

পারাবত লঞ্চ থেকে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

/ ১০৬ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

ঢাকা থেকে লঞ্চযোগে নিয়ে আসা সাড়ে ৯ কেজি গাঁজাসহ পারভীন বেগম সাথী (৪১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল নদীবন্দর এলাকায় নোঙর করা ‘পারাবত-১৮’ লঞ্চে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত পারভীন বেগম সাথী বরিশাল সদর উপজেলার লাকুটিয়া এলাকার মৃত আদম আলী সরদারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর সাগরদী চান্দুর মার্কেট এলাকার ‘সরদার ভিলা’র একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত-১৮ লঞ্চে গাঁজার একটি বড় চালান বরিশালে আসছে।

এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‍্যাব-৮ এর একটি বিশেষ দল নদীবন্দরে অবস্থান নেয়। লঞ্চটি ঘাটে পৌঁছালে র‍্যাব সদস্যরা সেখানে তল্লাশি শুরু করেন।

একপর্যায়ে লঞ্চের তৃতীয় তলার একটি কেবিন থেকে পারভীন বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তার হেফাজতে থাকা ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার নারী একজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। জব্দ গাঁজাসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com