বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
অভিনয়ের জন্য যা করতে দ্বিধা করেননি দীপিকা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ ৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০ সোনা এখনই কিনবেন না অপেক্ষা করবেন? নজর রাখবেন যেদিকে গণঅভ্যুত্থানের সফলতাকে কুক্ষীগত করার অপচেষ্টাকারীরা দেশ ও গণতন্ত্রের শত্রু : রহমাতুল্লাহ বাগেরহাটে ঘরে পড়েছিল মা-ছেলে-নানির গলিত লাশ, পুলিশের ধারণা ‘হত্যাকাণ্ড’ সারা দিন ত্বক মসৃণ ও কোমল রাখবেন যেভাবে বিএনপির দুই পক্ষে দ্বন্দ্ব: চরকাউয়ার ৬ রুটে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ

পিরোজপুরে সিকদার ভিলা যেন ‘মৃত্যুপুরী’, একের পর এক আত্মহত্যা

/ ৬৬ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশরের ৫ নং ওয়ার্ডের টি এন্ড টি সড়কের কল্লাকাটা ব্রিজ সংলগ্ন ‘সিকদার ভিলা’ নামে একটি বাড়ি। ওই বাড়িটিতে ঘটছে একের পর এক আত্মহত্যার ঘটনা। যেন বাড়িটিই যেন ‘মৃৃত্যুপুরী’। সবশেষ বুধবার (৬ মে) বিকেলে ওই বাড়িটি থেকে সুখী রানী (২০) নামে দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। একই সঙ্গে এলাকায় ব্যাপক রহস্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সুখী রাণী তার স্বামী পলাশ শীল দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন। বাড়িটি সুখী রাণীর মা কবিতা রাণীর মালিকানাধীন। বুধবার দুপুরে ঘরের ভেতর সুখী রাণীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এই মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের পাশাপাশি জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘সিকদার ভিলা’ নামের এই একই বাড়িতে এর আগেও একাধিক ব্যক্তি একইভাবে আত্মহত্যা করেছেন। একই বাড়িতে বার-বার কেন এমন ঘটনা ঘটছে, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম কৌতূহল ও রহস্য দানা বাঁধছে। এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো পারিবারিক বা নেপথ্য কারণ রয়েছে, নাকি ভৌতিক কোনো কারণ রয়েছে, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। মঠবাড়িয়া থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মঠবাড়িয়া থানা ওসি মো. রবিউল ইসলাম জানান, আমরা প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে- এটি হত্যা না আত্মহত্যা। একই বাড়িতে পূর্বের ঘটনাগুলোর বিষয়ও খতিয়ে দেখা হবে। তিনি আরও জানান, এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তেই বেড়িয়ে আসবে এই ‘মৃত্যুপুরী’র আসল রহস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com