শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১

/ ৭৯ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন মেট্রোপলিটন পুলিশের চার থানা ও গোয়েন্দা শাখা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।

পুলিশ জানায়, গত ২৪ ঘন্টার অভিযানে ২৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ গ্রাম গাঁজাসহ ৭ জন, গ্রেফতারি পরোয়ানায় ৮ জন, মহানগর অধ্যাদেশে ১ জন এবং নিয়মিত মামলায় ৫সহ সর্বমোট ২১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com