শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
হাম: ২৪ ঘন্টায় আরও ৩ শিশুর মৃত্যু মেহেন্দিগঞ্জে লুডু খেলা নিয়ে দ্বন্দ্ব, হাতুড়ির আঘাতে যুবক নিহত ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫, বাসে আগুন আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ হতে পারে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে বরিশাল-ঢাকা-চট্টগ্রাম সুগন্ধা নদীতে সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শনে সেতু সচিব প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা! নকলের সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১৫ সাবেক স্বামীর সঙ্গে বিরোধ, শিশুসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ প্রধানমন্ত্রী বরিশাল সফরকে ঘিয়ে উন্নয়নের প্রতিশ্রুতির অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী! পটুয়াখালীতে পুলিশের অভিযানে ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী বরিশাল সফরকে ঘিয়ে উন্নয়নের প্রতিশ্রুতির অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী!

/ ১৬ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

আগামী সোমবার সরকারপ্রধান ও বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি উন্নয়ন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণার আশায় দিন গুনছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে সেনাক্যাম্প পরিদর্শন করবেন। এরপর বরিশাল নগরের বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান), লেক বা গ্র্যান্ড পার্কসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভা করবেন। এছাড়া শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভায় অংশ নেওয়ারও কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বরিশালবাসীর প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়নের দাবিগুলো। বিশেষ করে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস বা ঘোষণা শুনতে আগ্রহী সবাই। স্থানীয়দের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের শিল্পায়ন, কর্মসংস্থান এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতোমধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী, বরিশাল জেলার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সফর নির্বিঘ্ন ও সফল করতে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে নগরীর বিভিন্ন এলাকায় শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও প্রচার কর্মসূচি পালন করেছেন। দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সচেতন বরিশালবাসীর মতে, সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের এটি বরিশালে প্রথম সফর হওয়ায় এর রাজনৈতিক ও উন্নয়নমূলক গুরুত্ব অনেক বেশি। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত প্রকল্পগুলোর বিষয়ে যদি সুস্পষ্ট দিকনির্দেশনা বা প্রতিশ্রুতি আসে, তবে তা এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আগামী সোমবারের সফর ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলের মানুষের দৃষ্টি এখন প্রধানমন্ত্রীর ঘোষণার দিকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com