রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Logo

বড় বোনের নগ্ন ভিডিও ধারণ, পর্নোগ্রাফি মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

/ ১০৪ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

গোপনে বড় বোনের নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ছোট বোন ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ। রোববার (৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পিরোজপুর মধ্যরাস্তা এলাকার বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই রবিউল ইসলাম বলেন, টাকা লেনদেন নিয়ে দুই বোনের স্বামীর মধ্যে বিরোধ ছিল। বড় বোনের স্বামী রাজশাহীর মতিহার থানায় প্রতারণা মামলাও করেন। ওই মামলায় ২৮ এপ্রিল ছোট বোন ও তার স্বামী জেল খাটেন। জামিনে বের হয়ে গত ১৯ মে রাতে বড় বোনের নগ্ন ছবি এবং ভিডিও এডিট করে তার মায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে হুমকি দেন ছোট বোন। এ ঘটনায় ২১ মে বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন বড় বোন।’

ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আমার শ্যালিকা ও তার স্বামী ১৫ লাখ টাকা ধার নেয়। টাকা না দিয়ে প্রতারণার আশ্রয় নেয় তারা। এর পরিপ্রেক্ষিতে থানায় মামলা করি। মামলা থেকে বাঁচতে আমার স্ত্রীর নগ্ন ছবি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।’

বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বরিশালটাইমসকে বলেন, স্বামী-স্ত্রী নগরীর রূপাতলী হাউজিংয়ের একটি বাসায় আশ্রয় নিয়েছিল। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com