বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Logo

বরিশালের কোথায় কখন ইদ জামাত

/ ২৩ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীতে এবারের ইদ উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ইদগাহ মাঠে সকাল আটটায়। এখানে ইদ জামাতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এছাড়া বিভাগীয় এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দরা ইদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

পাশাপাশি এখানে নারীদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আকতার জাহান শিরিন।

বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে ইদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল আটটায়, দ্বিতীয় জামাত সকাল নয়টায়। জামে এবাদুল্লাহ মসজিদে সকাল আটটায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত সকাল সাড়ে নয়টায়। সদর রোড বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।

চরমোনাই মাদরাসা মাঠে সকাল আটটায়, গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল আটটায়, নেছারাবাদ ছারছীনা দরবার শরীফে সকাল আটটায় ইদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর শতাধিক মসজিদে সকাল আটটা থেকে ১০টার মধ্যে ইদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com