শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

/ ১২৮ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কোতয়ালী মডেল থানাধীন পোর্ট রোডে ভূমি অফিসের বিপরীতে অবস্থিত একটি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. জাহিদ খান (২৪) ও মো. পারভেজ বেপারী (২৮)। তাদের মধ্যে জাহিদের বাড়ি বরিশাল নগরীর হাটখোলা এলাকায় এবং পারভেজের বাড়ি বন্দর থানার বাড়ৈখালী এলাকায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযানে গেলে দুইজন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে জাহিদের প্যান্টের পকেট থেকে একটি পলিথিনে রাখা ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৯০০ টাকা, একটি টেকনো স্মার্টফোন, একটি ভিভো স্মার্টফোন এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া ৭০ পিস ইয়াবার ওজন প্রায় ৭ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা। জব্দ করা ইয়াবা থেকে দুটি নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জাহিদ পুলিশকে জানিয়েছেন, পারভেজের সহযোগিতায় তিনি ইয়াবা বরিশাল শহরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com