সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Logo

বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

/ ৫৩ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

ঢাকা-বরিশাল মহাসড়কের রামপট্টি বাজার এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬ টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।

শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল।

আটককৃত হল এয়ারপোর্ট থানাধীন মধ্য পাংশা মাধবপাশা এলাকার মো. সাখাওয়াত হোসেন খানের ছেলে মো. রাসেল খান (৩৩)।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com