সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালসহ দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির দাপটের পূর্বাভাস সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদক, চলছে সম্পদের তালিকা তৈরি ফুটবল : ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে কিশোরকে পিটিয়ে ‘চুরির স্বীকারোক্তি’, চুল কেটে ‘শাস্তি’! বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪

/ ২৬ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরী থেকে ১৪ বছরের কিশোরী অপহরণের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে ঢাকার গাজীপুর থেকে তাদের গ্রেফতার করে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। একই অভিযানে অপহৃত তরুণীকেও উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর শাহিনুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- আবুল কালাম আজাদের ছেলে ফয়জুল হাওলাদার, আলমগীর হোসেনের স্ত্রী ঝুমুর বেগম, তার মেয়ে শাম্মী আক্তার এবং আফতাব আলীর ছেলে আলমগীর। তারা সবাই ঢাকার উত্তরার পূর্ব থানার আজমপুর দেওয়ানপাড়া মডেল স্কুল এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর আমতলা পানির ট্যাংকি এলাকার বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী মুন্নি আক্তার তার ১৪ বছরের মেয়েকে অপহরণের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় অভিযোগ তোলা হয়- গত সাতদিন আগে তার মেয়েকে নগরীর আমতলা মোড় এলাকা থেকে অপহরণ করা হয়। এ মামলা দায়েরের পরপরই পুলিশ অপহৃত তরুণীকে উদ্ধারে অভিযান শুরু করে।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই তরুণীকে ঢাকার গাজীপুর এলাকায় রাখা হয়েছে। এরপর বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মেয়েকে অপহরণের অভিযোগে তার মা থানায় মামলা করেছেন। মামলার পরপরই অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতার চারজনকে সোমবার ওই মামলায় আদালতে সোপর্দ করা হবে। অপহরণের ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com