বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে ঘর থেকে ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার বরিশালে গণশুনানিতে ২৫ জনকে আর্থিক সহায়তা প্রদান বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর লাল বাবু গ্রেপ্তার বরিশালে পুলিশের বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১২ নয় মাস আগে জীবনে প্রথমবার হাঁটেন রানওয়েতে, সেই নারীর মাথায় বিশ্বসুন্দরীর মুকুট খাদ্যে ভেজাল: সর্বোচ্চ ১০ লাখ জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবে ২৫% বরিশালে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু হাসপাতালে স্ত্রীর সঙ্গে ঝগড়া, শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাই শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

বরিশালে গণশুনানিতে ২৫ জনকে আর্থিক সহায়তা প্রদান

/ ২০ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

অসহায়, অসচ্ছল ও বিপদগ্রস্ত মানুষের সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক সহায়তা প্রদানের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩৭ জন বিপদগ্রস্ত ব্যক্তি তাদের নানা সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার গণশুনানিতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি সেবাপ্রার্থীদের আবেদন ও সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে ২৫ জনকে মোট ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। বাকি ১২ জনের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনগণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধান এবং সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বুধবার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাপ্তাহিক গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে চিকিৎসা সহায়তা, দুর্ঘটনাজনিত ক্ষতি, শিক্ষা সহায়তা ও আর্থিক সংকটসহ বিভিন্ন বিষয়ে আবেদন করেন সেবাপ্রার্থীরা। তাদের আবেদন বিবেচনায় নিয়ে প্রকৃত অসহায় ও অসচ্ছল মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক কয়েকজন নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকারকে নির্দেশ দেন। তিনি নারীদের আত্মনির্ভরশীল করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারকে নির্দেশ দেন।

মো. মামুন খন্দকার বলেন, প্রকৃত অসচ্ছল ও অসহায় মানুষ জেলা প্রশাসনের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। যারা সত্যিকার অর্থে অসহায় এবং সরকারি সহায়তা পাওয়ার যোগ্য, জেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে আবেদনগুলো যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান।

গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার নাফিস-উর-রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার চামেলী বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাজাদী আক্তারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com