বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে ঘর থেকে ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার বরিশালে গণশুনানিতে ২৫ জনকে আর্থিক সহায়তা প্রদান বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর লাল বাবু গ্রেপ্তার বরিশালে পুলিশের বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১২ নয় মাস আগে জীবনে প্রথমবার হাঁটেন রানওয়েতে, সেই নারীর মাথায় বিশ্বসুন্দরীর মুকুট খাদ্যে ভেজাল: সর্বোচ্চ ১০ লাখ জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবে ২৫% বরিশালে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু হাসপাতালে স্ত্রীর সঙ্গে ঝগড়া, শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাই শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর লাল বাবু গ্রেপ্তার

/ ২২ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা মামলার পাঁচ বছর পর মো. বাবু মিয়া ওরফে লাল বাবু (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে বরিশাল লঞ্চঘাটের চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে বাদীর সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদী বাড়িতে না থাকার সুযোগে আসামিরা তার দুই সন্তান মিলি আক্তার (১৬) ও মাহিমকে (৯) বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়।

পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী দুটি লাচ্ছির বোতলে সিরিঞ্জের মাধ্যমে বিষ মিশিয়ে শিশু দুটিকে পান করতে দেওয়া হয়। বিষয়টি বুঝতে না পেরে লাচ্ছি পান করার পর তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় শিশুদের মা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় মামলা করেন। ২০২১ সালের ১৩ অক্টোবর করা ওই মামলায় দণ্ডবিধির ৩৪, ৩০৭ ও ৩২৮ ধারায় অভিযোগ আনা হয়। মামলার নম্বর ৩৬।

সিআইডি জানায়, পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার সিআইডির কাছে আসে। তদন্তের ধারাবাহিকতায় পাওয়া তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বাবু মিয়া ওরফে লাল বাবুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সিআইডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com