রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Logo

বরিশালে জমি বিরোধে পিটিয়ে-কুপিয়ে হত্যা, আটক বাবা-ছেলেসহ ৩

/ ১২২ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে কামরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে কামরুল ইসলামের সঙ্গে তার সৎ মামাতো ভাই সুরুজের বিরোধ চলছিল। শনিবার সকালে নিজের জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে সুরুজের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সুরুজ, তাঁর বাবা আনোয়ার হোসেন ও ছেলে মিরাজ মিলে কামরুলকে মাটিতে ফেলে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে কোপ দেওয়া হয়।

পরে গুরুতর আহত অবস্থায় কামরুলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ সুরুজের বাবা আনোয়ার হোসেন, স্ত্রী খাদিজা ও ছেলে মিরাজকে আটক করেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বরিশালটাইমসকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে মামা-ভাগিনার মধ্যে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com