শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

/ ১১৩ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার উদ্যোগে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গনে জুলাইয়ের নানান স্মৃতি বিজড়িত প্রদর্শনী দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিশু ও কিশোর পরিবেশনা, প্রেরণার গান, দেশের গান, জুলাইয়ের পুঁথি পাঠ, নাটিকা ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন চলে রাত ১০টা পর্যন্ত।

পরিবেশনায় অংশ নেয় হেরারশ্মি শিল্পীগোষ্ঠী ও দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল। এছাড়া আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী গোলাম মাওলা ও মালিক আব্দুল লতিফ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম। এছাড়া মহানগর সেক্রেটারি আসিফুল হক, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার উপস্থিত ছিলেন। এছাড়া বরিশাল মহানগর জামায়াত ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ, জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। টাউন হলের নিচতলা ও দোতলা মিলে প্রায় সহস্রাধিক পুরুষ, নারী ও শিশু-কিশোর পুরো সময় আয়োজন উপভোগ করেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে, যার অংশ হিসেবে বরিশালে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনষ্ঠিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com