বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ পুলিশ সদস্যকে ছাত্রলীগ নেতার হুমকি: ‘আমতলী শহর জ্বালাইয়া দিলে আপনি কি করতে পারবেন’ কুয়াকাটায় নৌপুলিশ কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ খান হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন বরিশালে ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবিতে সমাবেশ বরিশালে জাতীয় ছাত্রশক্তির সন্ত্রাস ও ফ্যাসিবাদবিরোধী মিছিল ঝালকাঠিতে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু হিজলায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ​ ​ অভ্যন্তরীণ পাচার ও ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় মত বিনিময় সভা

বরিশালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল

/ ৮ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে একটি আনন্দ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।

আজ সোমবার (৯ নভেম্বর) সকালে নগরীর বাংলাবাজার এলাকায় মিছিলটি বের করা হয়। বরিশাল মহানগর যুবলীগের যুব সংগঠক সাজ্জাদ সেরনিয়াবাতের তত্বাবধানে এ আনন্দ মিছিল বের হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবি ও দলীয় অন্যান্য সূত্র থেকে জানা গেছে, যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর যুবলীগের যুব সংগঠক সাজ্জাদ সেরনিয়াবাতের তত্বাবধানে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা একটি মিছিল বের করে।

সোমবার সকালের দিকে নগরীর বাংলাবাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলের ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং যুব সংগঠক সাজ্জাদ সেরনিয়াবাতের ছবি দেখা গেছে। মিছিলে অংশগ্রহনকারীরা দলীয় নানা শ্লোগান দেয়। তবে মিছিলে কারা উপস্থিত ছিলেন তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দাবী করেছেন, আজকের যে মিছিলের কথা বলা হয়েছে এটা পুরোন একটি ছবি। তবে গতকাল থেকে এ পর্যন্ত নিষিদ্ধ এ সংগঠনের ৫ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com