শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Logo

বরিশালে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত

/ ৩০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোহিত মন্ডল (২৩) নামে এক যুবক ও হিজলায় কুকুর নিচে পড়ে অপর এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের সামনে ও শুক্রবার সকালে পৃথক দুই ঘটনা ঘটে।

নিহতরা হলেন রোহিত মন্ডল গোপালগঞ্জ জেলার পুরাতন বাজার রোড এলাকার বাসিন্দা প্রফেন্দ্রনাথ মন্ডলের ছেলে। হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদ উদ্দিন হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৯-৪৫৯৬) অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের (গোপালগঞ্জ হ-১২-১৪৬৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী রোহিত মন্ডল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানার হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হিজলা থানার ওসি মো. সোলায়মান জানান, হিজলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কাউরিয়া এলাকা অতিক্রম করে যাওয়ার সময় একটি কুকুর মিরাজ হাওলাদারের মোটরসাইকেলের সামনে আসে। এতে মিরাজের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কুকুড়সহ রাস্তার পাশে আছড়ে পড়ে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় মিরাজ এবং কুকুরটি ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
পরে মিরাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com