নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুর সোয়া ১টায় নগরীর ভাটারখাল ডিসি ঘাট সংলগ্ন সজীব মোটর সাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
রোববার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।
আটককৃত হল, নোয়াখালী জেলার জগন্নাথ নগর গ্রামের মৃত আবুল হাশেম বেপারীর ছেলে মো. হেলাল উদ্দিন(৪৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে গোয়েন্দা শাখার এসআই (নি:) মো. জাহিদ হাসানের নেতৃত্বে একটি টিম নগরের ভাটারখাল ডিসি ঘাট সংলগ্ন সজীব মোটর সাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় হেলাল উদ্দিনকে আটক করে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ।