শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বর আর্জেন্টিনার ভক্ত, কনে ব্রাজিল— বিয়ে পন্ড! হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪৩ জনে বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিলেন জাপান অধিনায়ক বাজেটে কালো টাকা সাদা করার প্রভিশন রাখা হয়নি: এনবিআর চেয়ারম্যান বাজেটে কালো টাকা সাদা করার প্রভিশন রাখা হয়নি: এনবিআর চেয়ারম্যান বিশ্বকাপে সঠিক ভবিষ্যদ্বাণী: সেই অর্থনীতিবিদ জানালেন এবারের বিজয়ী দলের নাম পটুয়াখালীতে বড় পর্দায় দেখা যাবে না ফুটবল বিশ্বকাপ বরিশাল-খুলনা বিভাগের ৫ জেলায় ১৪ জুন থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা মাত্র ৭ দিনে মাদক মামলায় রায় ঘোষনা করে দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের সিএমএম কোর্ট উদ্বোধনী ম্যাচ: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো

বরিশাল-খুলনা বিভাগের ৫ জেলায় ১৪ জুন থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা

/ ৩১ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার (মাহিন্দ্রা) চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে বরিশাল ও খুলনা বিভাগের ৫ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। স্থানীয় প্রশাসনের সঙ্গে কয়েক দফায় দফায় বৈঠকের পরও দাবিগুলো পূরণ না হওয়ায় বাধ্য হয়ে রোববার থেকে তারা এ ধর্মঘটে যাচ্ছেন। ধর্মঘট শুরু হলে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলা-বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি এবং বরিশালে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে, জানিয়েছেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।

পরিবহন মালিক ও শ্রমিকদের ৩ দফা দাবিগুলো হল-

১. সরকারি নীতিমালা লঙ্ঘন করে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত গাড়ি চলাচল বন্ধ করা এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব অবৈধ কাউন্টার অপসারণ করা।

২. আঞ্চলিক মহাসড়কগুলোতে অবৈধ থ্রি-হুইলার (মাহেন্দ্র, নছিমন, করিমন, অটোরিকশা) চলাচল সম্পূর্ণ বন্ধ করা।

৩. দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূতভাবে লোকাল বা মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ করা।

শ্রমিক নেতা শহীদুল ইসলাম বলেন, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে সরকারি ১৮টি বিআরটিসি বাস চলাচলের কথা থাকলেও বাস্তবে চলছে তার চেয়ে বেশি। মহাসড়কগুলোতে অবৈধ থ্রিহুইলারগুলো নিয়মিত চলাচল করছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য ২০২৪ সাল থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সাতটি বাস মালিক সমিতি ও সাতটি শ্রমিক ইউনিয়নের কয়েক দফা সভা হয়েছে।

তিনি বলেন, প্রশাসন বারবার শুধু আশ্বাসের বাণীই শুনিয়েছে, কোনো সুরাহা করতে পারেনি। তাই বাধ্য হয়ে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে গত ২০ মে একটি জরুরি সভা করে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। পরে চিঠি দিয়ে স্ব স্ব জেলার প্রশাসনকেও জানানো হয়।

“আমরা আশা করেছিলাম ১১ জুনের আগে প্রশাসন সমস্যার সমাধান করবে। কিন্তু প্রশাসন আমাদের দাবির বিষয়গুলো সমাধান না করায় আগামী ১৪ জুন ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছি।”

এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন সাংবাদিকদের বলেন, বাস মালিক সমিতির তিন দফা দাবির বিষয়ে প্রশাসন সম্পূর্ণ অবগত রয়েছেন। ইতোমধ্যে তাদের সঙ্গে একটি বৈঠকও হয়েছে।

তিনি বলেন, “আগামী ১৪ জুন থেকে মহাসড়কে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট যাতে না হয় তার উদ্যোগ নিচ্ছি। আশা করছি আগেই সমাধান হয়ে যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com