শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন করেন বিসিসি প্রশাসক

/ ২০২ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বরিশাল জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টায় জেনারেল হাসপাতালের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “জেনারেল হাসপাতালটি বরিশালবাসীর চিকিৎসার একটি আস্থার জায়গা। সাধারণ মানুষ যেন দ্রুত ও উন্নত চিকিৎসা সেবা পায়, তা নিশ্চিত করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। হাসপাতালের পরিবেশ উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে সিটি কর্পোরেশন সব সময় পাশে থাকবে।”উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই-এলাহী, প্রধান নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার।এসময় জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়ালসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা হাসপাতালের বর্তমান সেবার মান, অবকাঠামোগত উন্নয়ন, রোগীদের ভোগান্তি লাঘব এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাসপাতালের সেবাকে আরও জনবান্ধব করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com