বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
কুয়াকাটায় মাছ ধরার ট্রলারে হামলা-লুট, ১২ জেলে আহত ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সরকারি দপ্তরে আইনি নোটিশ ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক রিপন বরখাস্ত প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস!

বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা

/ ১৪ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদী উপজেলায় চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এর আগে তাকে ন্যাড়া করে দেওয়া হয়।

সোমবার ভোরে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ।

আটক ইউসুফ হাওলাদার (২৫) বার্থী ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কটকস্থল গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের বাড়ি ফাঁকা থাকার সুযোগে ভোরে ইউসুফ ভবনের চিলেকোঠার দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরে তিনি ঘরের আলমারি খুলে সেখানে রাখা জিনিসপত্র তছনছ করতে থাকেন। এ সময় পাশের বাড়ির লোকজন বিষয়টি টের পান। তারা বাড়ির কাছে গিয়ে চুরির ঘটনা বুঝতে পেরে স্থানীয়দের জড়ো করেন। পরে ইউসুফকে আটকের পর তাকে ন্যাড়া করে দেওয়া হয়।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় বাড়ির মালিক চুরির চেষ্টার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় ইউসুফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com