Loading Now

বাবুগঞ্জে আগুনে ভস্মীভূত আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর

বাবুগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের বাবুগঞ্জে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের সেমিপাকা ১০টি ঘর। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন জানান, সারিবদ্ধভাবে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রামমোহনের ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে রামমোহন, সুধীর দাস, অশোক দাস, সাধন, গোলাপ, কালাম মোল্লা, হোসেনসহ ১০ জনের ঘর পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়াও ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে ৭০টি ঘর রয়েছে। অন্য সকল ঘর নিরাপদ রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED