শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

বিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৩

/ ১৪৭ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬


বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ সর্বমোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।​বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ১২ জুন ২০২৬ খ্রি. তারিখের এই বিশেষ অভিযানে মেট্রোপলিটন পুলিশের ০৪ (চার) টি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) একযোগে অংশ নেয়।

​নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ১২ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।​পূর্বের ও চলমান বিভিন্ন নিয়মিত মামলায় আরও ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।​বরিশাল মহানগর অধ্যাদেশে (বিএমপি অ্যাক্ট) বিভিন্ন অপরাধে ১৪ জনকে আটক করা হয়েছে।

​বিএমপি মিডিয়া সেল জানায়, গ্রেফতারকৃত মোট ৩৩ জন অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com