সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Logo

বিসিসির আইন উপদেষ্টা হলেন এ্যাডঃ নাজিম উদ্দিন আহমেদ পান্না

/ ২৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে সিনিয়র আইনজীবী মহানগর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্নাকে আইন উপদেষ্টা করা হয়েছে। রবিবার গণমাধ্যমে পাঠানো বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় সিনিয়র আইনজীবী মহানগর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্নাকে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

জানা যায়, নাজিম উদ্দিন আহমেদ পান্না আইনজীবী পেশায় দীর্ঘ ৩৬ বছর যাবত নিয়োজিত আছেন। বরিশাল আইনজীবী সমিতির সিনিয়র এ্যাডভোকেট নাজিমউদ্দিন আহম্মেদ পান্না। বরিশাল মহানগর দায়রা জজ আদালত প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম পি.পি নিয়োগ পেয়েছেন এ্যাডঃ নাজিমউদ্দিন আহম্মেদ পান্না।নাজিমউদ্দিন আহম্মেদ পান্না বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল ইউনিটের আহবায়ক। নাজিমউদ্দিন আহম্মেদ পান্না ১৯৯১ সনের তালিকাভূক্ত আইনজীবী হিসেবে বরিশাল বার এ যোগদান করেন এবং ১৯৯৪ সালে মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভূক্ত হন। তিনি ২০১৬ সালে বরিশাল আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৮ সালে এ্যাডঃ পান্না ছাত্র থাকাকালীন এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে বরিশাল জেলা ছাত্র সংগ্রাম পরিষদের স্বল্পকালীন সময় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের কারনে এ্যাডঃ পান্না জি.আর- ৬/২০২৪ (কোতয়ালী) মোকদ্দমার আসামী হন। বরিশাল আইন অঙ্গনে আইনজ্ঞান সম্পন্ন ও মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখায় তাহার যথেষ্ট সুনাম রহিয়াছে। জনগনের প্রত্যাশা তিনি বরিশালে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com