বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় বন্দীকে গ্রেপ্তারের আবেদন, তদন্ত কর্মকর্তার শাস্তি কুয়াকাটায় মাছ ধরার ট্রলারে হামলা-লুট, ১২ জেলে আহত ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সরকারি দপ্তরে আইনি নোটিশ ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক রিপন বরখাস্ত প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

বেতাগীতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক, আটক ৩

/ ১৮৭ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

  • বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার বেতাগীতে একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের গুলিতে ওই বাড়ির মালিক মো. রিমন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে এ ঘটনার পরপরই জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বেতাগী উপজেলার কিসমত করুনা নামক এলাকার বেইলি ব্রিজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বেতাগীর বাসিন্দা রিমনের বাড়িতে হানা দেয় ডাকাত দেলের সদস্যরা। এ সময় ঘরের দরজার নিচ থেকে গুলি করলে বাড়ির মালিক রিমনের পায়ে গুলি লাগে।

পরে চার থেকে পাঁচজন ডাকাত সদস্য ঘরে প্রবেশ করে রিমনের মায়ের গলায় থাকা একটি স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিয়ে রিমনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বেতগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com