বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় বন্দীকে গ্রেপ্তারের আবেদন, তদন্ত কর্মকর্তার শাস্তি কুয়াকাটায় মাছ ধরার ট্রলারে হামলা-লুট, ১২ জেলে আহত ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সরকারি দপ্তরে আইনি নোটিশ ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক রিপন বরখাস্ত প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

ভাড়া বাসা থেকে সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার

/ ৩৬ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে সিরীয় বংশোদ্ভূত এক বাংলাদেশি দ্বৈত নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সদর থানা-পুলিশ বাসার একটি কক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মাজেদ আল খতিব সিরিয়ার নাগরিক হলেও তিনি বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বের অধিকারী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নবাবপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খাবার দিতে গিয়ে এক ব্যক্তি মাজেদ আল খতিবের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে খাটের ওপর মাজেদ আল খতিবকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

বাড়ির মালিক কে এম শাহাদাত খান বলেন, মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে তাঁদের বাসায় ভাড়া থাকতেন। তিনি শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। মাঝেমধ্যে তাঁর পরিবারের সদস্যরাও আসতেন। শুক্রবার দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর ছেলে পটুয়াখালীতে এসেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com