রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Logo

ভোলায় আলাউদ্দিন হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ২

/ ৩৫ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ভোলা প্রতিনিধি  ।।

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চৌমুহনী বাজারসংলগ্ন এলাকায় আলাউদ্দিন রাঢ়ী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—শশীভূষণ থানার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর চর মঙ্গল এলাকার মৃত কাদের দালালের ছেলে মো. দুলাল দালাল (৫০) ও একই এলাকার মৃত আ. মোনাফ দালালের ছেলে মো. হেমায়েত (৪৫)।

আজ মঙ্গলবার বিকেলে ভোলা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ১৮ আগস্ট রাত সোয়া ৮টার দিকে ভিকটিম মো. আলাউদ্দিন রাঢ়ী (৫০) চৌমুহনী বাজার থেকে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত আনুমানিক ৯টার দিকে তাঁর স্ত্রী মোবালফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন বিলের মধ্যে হাঁটুপানিতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পরিবারকে সংবাদ দেয়। সংবাদ পাওয়ার পর শশীভূষণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার রহস্য উদ্ঘাটনে শশীভূষণ থানা পুলিশের একাধিক দল গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজন আসামিকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁদের দেখানো মতে ঘটনাস্থল শনাক্ত করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গামছা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. ফিরোজ আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত দুজন আসামি আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com