সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ বরিশালে SHINE প্রকল্পের প্রতিনিধি দলের স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শন পটুয়াখালীতে নকল ও বিদেশি সিগারেটসহ নিষিদ্ধ পণ্য জব্দ কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’ সেতু ভেঙে খালে, স্থানীয়দের টাকায় কাঠের সাঁকো উদ্বোধন বিএনপি নেতার ববি’র কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উপাচার্য দপ্তর ঘেরাও ডেঙ্গু: ডেঞ্জার জোন” এলাকা পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম ভোলায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, এখনো সন্ধান মেলেনি ১৩ বছরের হাবিবুরের মেসিকে দেখতে গিয়ে ভোগান্তি, টাকা ফেরত পাচ্ছেন ৩৩ হাজার দর্শক

মাউশির বরিশাল আঞ্চলিক কার্যালয়ে নতুন পরিচালক অধ্যাপক জাকির হোসেন

/ ৩২ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে পদায়ন পেয়েছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক মো. জাকির হোসেন।

তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। সবশেষ তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাউশিতে ছিলেন। তাকে বরিশালের ব্রজমোহন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছিল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তিনি বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই দিন অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

জানা যায়, মাউশির বরিশাল আঞ্চলিক কার্যালয়ে বর্তমানে কোনো পরিচালক নেই। এ পদটি শূন্য রয়েছে। তবে উপপরিচালক পদে শিক্ষা ক্যাডার কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন দায়িত্বরত। তিনি একাই এতদিন আঞ্চলিক কার্যালয় সামলাচ্ছিলেন। এখন নতুন পরিচালক পেলো বরিশাল অঞ্চল অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com