শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

/ ১৩৬ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মাহবুব আলম বাবু রাড়ী (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ বরিশালের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা)।

গ্রেপ্তার হওয়া মো. বজলুর রশিদ বয়াতী (৩৮) মেহেন্দিগঞ্জ থানার সাদেকপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক বয়াতীর ছেলে।

তিনি জানান, র‌্যাব-৮ ও র‌্যাব-১০-এর সদর কোম্পানির সদস্যরা ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানাধীন হরিচরণ রায় সড়ক এলাকায় অভিযান চালিয়ে বজলুর রশিদ বয়াতীকে গ্রেপ্তার করেন।

র‌্যাব জানায়, নিহত মাহবুব আলম বাবু রাড়ী মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের দুলাল রাড়ীর ছেলে। জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ১৮ জুন পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাহবুবের ভোগদখলীয় জমিতে দোকানঘর নির্মাণে বাধা দেন বজলুর রশিদ বয়াতীসহ অন্য অভিযুক্তরা।

এর ধারাবাহিকতায় গত ২৩ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেন্দিগঞ্জ থানার চুনারচর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে আক্তার পোদ্দারের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হাতুড়ি, কাঠের লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয় অভিযুক্তরা। পরে মাহবুব আলম বাবু রাড়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে।

মাহবুবের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ২৪ জুন ভোর সোয়া ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলম বাবু রাড়ীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। প্রসঙ্গত, এর আগে মামলার অপর আসামি জাহাঙ্গীর (৫৩) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com