বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
পিরোজপুরে সুপারি ও কলা চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলে বেঁধে গ্রাম ঘোরালেন স্থানীয়রা ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে উত্তাল উজিরপুর বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা পাথরঘাটায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মালিকসহ দগ্ধ ৩ জর্দা শামীমের সহযোগীর আস্তানায় অভিযান, ৭টি বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ আটক তিন দুই মাসের পরিচর্যায় ফুটল ১৩ সাপের বাচ্চা, ১০টিই বিষধর পদ্ম গোখরা! মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল পরীমনি–অপুর বিরোধের নেপথ্যে কী? বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ‘সুপার সিক্স’ বাদ দিল আইসিসি

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল

/ ২০ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। গত সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পরদিনই মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

 

ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com