বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস! খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, অবশেষে বদলি আবুল বাসার কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত কর্মী!

সাংবাদিক ও পরিবেশ, পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

/ ৮৮ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কুয়াকাটা প্রতিনিধি ।।

পটুয়াখালীর কুয়াকাটায় সাংবাদিক ও পরিবেশ, পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু, টোয়াকের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ, শুটকি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ট্যুরিস্ট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজুসহ স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক, পরিবেশকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আরিফুল রহমান দীর্ঘদিন ধরে কুয়াকাটাসহ উপকূলীয় অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার শুধু একজন ব্যক্তির বিরুদ্ধেই নয় বরং পুরো পর্যটন খাতের জন্যই ক্ষতিকর।

টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, আরিফুল রহমান একজন সৎ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ। কুয়াকাটার উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি গঠনে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, যারা এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে সবসময় ঐক্যবদ্ধ থাকব এবং আরিফ রহমানের পাশে থাকবো।

বক্তারা অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং আরিফুর রহমানের সম্মান রক্ষায় সচেতন থাকার অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com