বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল সাবেক ইউপি সদস্য আবুল বাশারের

/ ৩৬ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের কাউখালীতে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার (৭০) নামের এক সাবেক ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জোলাগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত সৈয়জ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় ইউপি সদস্য ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে মই লাগিয়ে সুপারি গাছ থেকে সুপারি পাড়ছিলেন আবুল বাশার। গাছটির পাশ দিয়ে সেচ কাজে ব্যবহৃত জিআই পাইপের সঙ্গে বিদ্যুতের তার টানা ছিল। সুপারি পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ওই বিদ্যুতের তারের সংস্পর্শে এলে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সমাজসেবক মীর মিরাজ জানান, সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য আবুল বাশারের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com