বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস! খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, অবশেষে বদলি আবুল বাসার কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত কর্মী!

হিজলায় ইয়াবাসহ তাসলিমা আটক

/ ৯৪ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলা উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা সহ নারী ইয়াবা ব্যবসায়ী হিজলা থানা পুলিশের হাতে আটক হয়েছে। মঙ্গলবার দুপুরে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৫৫২ পিচ ইয়াবা সহ তাসলিমা বেগম কে আটক করেন।

জানাযায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কাজী বাড়ি দীর্ঘদিন ধরে তাসলিমা বেগম ও তার ছেলে হুমায়ূন ইয়াবা ব্যবসা করে আসছেন। হিজলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করছেন। প্রতিদিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হচ্ছে।

ইয়াবা ব্যবসায়ী তাসলিমা বেগমের বিরুদ্ধে হিজলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে। হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক নির্মূলে কঠোর ভূমিকায় হিজলা থানা পুলিশ। ৫৫২ পিচ ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com