মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Logo

৫৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

/ ৩৪ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক রেকর্ড ভাঙছেন বৈভব সূর্যবংশী। এবার দুলীপ ট্রফির ইতিহাসে ৫৭ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

 

বর্তমানে চলমান দুলীপ ট্রফির সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের বিপক্ষে খেলছে ইস্ট জোন। এই ম্যাচে দলের ওপেনিং ব্যাটার হিসেবে খেলছেন তরুণ সূর্যবংশী। রোববার অধিনায়ক ইশান কিষানের অনুপস্থিতিতে দলের নেতৃত্বও দিতে হয় তাকে।

সোমবার ব্যাট হাতে একদম আগ্রাসী মেজাজে নামেন তিনি। নিজের চিরচেনা আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল ধরে রেখে মাত্র ৪২ বলে অর্ধশতক পূর্ণ করেন সূর্যবংশী। এই ইনিংসে তিনি মারেন তিনটি ছক্কা আর পাঁচটি চার।

এই ফিফটিতেই দুলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড নিজের করে নেন বৈভব, ভেঙে দেন লক্ষ্মণ সিংয়ের ৫৭ বছরের পুরোনো রেকর্ড। লক্ষ্মণ সিং এই টুর্নামেন্টে নিজের প্রথম অর্ধশতক করেছিলেন ১৬ বছর ২৩ দিন বয়সে। সেখানে সূর্যবংশী এই মাইলফলক ছুঁলেন মাত্র ১৫ বছর ১৫৭ দিন বয়সে। এই তালিকায় এরপরই আছেন পীযূষ চাওলা। তিনি ১৬ বছর ৩০৭ দিন বয়সে অর্ধশতক করেছিলেন।

প্রথম দিনে অভিজ্ঞ পেসার মুকেশ কুমার আর ডানহাতি মিডিয়াম পেসার অভিজিৎ সরকার তিনটি করে উইকেট নিয়ে সেন্ট্রাল জোনকে ৮০.১ ওভারে ২৬৬ রানে গুটিয়ে দেন।

 

টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন ইস্ট জোন অধিনায়ক ইশান কিষান। মুকেশ (৩/৫৬) আর সরকার (৩/৩৮) মিলে নেন ছয়টি উইকেট। এ ছাড়া মোহাম্মদ শামি (২/৪২) আর অফস্পিনার মো. কাওনাইন কুরাইশি (২/৪৯) নেন দুটি করে উইকেট। এভাবেই গুটিয়ে যায় সেন্ট্রাল জোন।

 

তবে সকালের সেশনের মাঝপথে ডান কব্জিতে বল লাগার পর মাঠ ছাড়তে বাধ্য হন কিষান। লাঞ্চের আগে-পরে প্রায় এক ঘণ্টা ইস্ট জোনের অধিনায়কত্ব সামলান সূর্যবংশী, যখন চোট সারাতে মাঠের বাইরে ছিলেন কিষান। পরে দলের দায়িত্ব আবার নিজের হাতে তুলে নেন কিষান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com