রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
৬ হাজারের বেশি গানে কণ্ঠ দেওয়া গায়িকা যমুনা রানি আর নেই চ্যানেল ওয়ানে ফিরলেন জুয়েল সরকার ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার এমপি বরিশাল সদর উপজেলা বিএনপির ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা, উচ্ছ্বাসের পাশাপাশি বিতর্কও! অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজার ও বাল্কহেডসহ আটক-৭ মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার বরিশালের মানবপাচার মামলার আসামি ইলিয়াস গ্রেপ্তার

বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, স্বামীর ১৪ বছর কারাদণ্ড

/ ৭০ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী মোহাম্মদ মিলন খানকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইইবুনালের বিচারক মোহা: রফিকুল ইসলাম ওই রায় ঘোষণা করেন।

মামলার নথি সূত্রে জানা গেছে ২০১৭ সালের ২৮ শে ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় বরিশাল জেলার বানরী পাড়ার ৬ নং ওয়ার্ডের মাছরাঙ্গা গ্রামের মোঃ খলিলুর রহমান এর কন্যা রুমা খানম (২৭) কে ৫০০০০ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে বেদম মারপিট করে এবং খুনের উদ্দেশ্যে রক্ত রক্ত যখন করে স্বামী মিলন খান। এ ব্যাপারে ফজলুর রহমান বাদী হয়ে ২০১৭ সালের পহেলা ফেব্রুয়ারি মামলা দায়ের করেন। বানরী পাড়ার তৎকালীন পুলিশের এসআই কাজল চন্দ্র মজুমদার তদন্ত শেষে ২০১৭ সালের ৩১শে মে মামলার চার্জশিট প্রদান করেন।

আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার রুমা খানমের স্বামীকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ১ লাখ টাকা জরিমানা অনাদায় এক বছরের কারাদণ্ড প্রধান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আজিবুর রহমান। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় বিচারক আসামির বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com