বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য রূপ বদলাচ্ছে বর্ষা, হঠাৎ নামছে ভারী বৃষ্টি! মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় পা বিচ্ছিন্ন বরিশাল ডেঙ্গুর বিস্তার, বদলে যাচ্ছে সংক্রমণের চিত্র! ভোলায় পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য নামফলকেই ১৪ মাস পার, ববিতে হয়নি জুলাই স্মৃতিস্তম্ভ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় পা বিচ্ছিন্ন

/ ১৭ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

মেয়েকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিয়ে জোহরের নামাজ আদায় করতে যাওয়ার পথে ট্রাকচাপায় একটি পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন জামাল খাজা (৬০) নামে এক ব্যক্তি। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বরিশাল নগরের ঢাকা-বরিশাল মহাসড়কের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত জামাল খাজা বরিশালের মুলাদী উপজেলার কাজীরহাট ইউনিয়নের উদয়পুর গ্রামের বাসিন্দা। তিনি সোবাহান মাহমুদের ছেলে। আগে মুদিমাল ও মনোহারি ব্যবসা করলেও বর্তমানে বেকার ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, জামাল খাজা তার মেয়ে অহনা আক্তারকে বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র হাতেম আলী কলেজে পৌঁছে দেন। এরপর জোহরের নামাজ আদায়ের জন্য মহাসড়কের বিপরীত পাশে অবস্থিত আল-আকসা জামে মসজিদে যাওয়ার উদ্দেশে সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে তার বাম পায়ের ওপর দিয়ে চাকা চলে যায়। এতে তার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন।

আহতের মেয়ে অহনা আক্তার বলেন, “বাবা আমাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকটি তাকে চাপা দেয়। পরে শিক্ষার্থীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ রহমান বলেন, হাসপাতালে আনার পর জামাল খাজার অস্ত্রোপচার করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ঘটনার পরপরই একদল শিক্ষার্থীর সহযোগিতায় ট্রাকের চালক ও হেলপারকে চৌমাথা পুলিশ বক্সের সদস্যরা আটক করেছে। বর্তমানে ট্রাকসহ আটককৃতরা কোতোয়ালি মডেল থানা হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com