শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Logo

হালিমা খাতুন স্কুলের সামনে মাছ বিক্রেতার ৩০ হাজার টাকা ছিনতাই

/ ৫৯ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক মাছ বিক্রেতার নগদ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় এই ছিনতাই সংঘটিত হয়। ​ক্ষতিগ্রস্ত মাছ বিক্রেতার নাম দুলাল সরদার। তার বাড়ি চন্দ্র মোহন এলাকায়।

​স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সন্ধ্যায় দুলাল সরদার মাছ বিক্রির টাকা নিয়ে হালিমা খাতুন স্কুলের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা ছিনতাইকারীরা হঠাৎ তার ওপর থাবা বসিয়ে সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

​এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com