শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি মধু গ্রেফতার

/ ১৯৩ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।

আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার আব্দুল মন্নানের ছেলে।

২০২১ সালের ৩০অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মামলা সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহম্মেদের জানাজায় অংশ নেন আওয়ামী লীগ নেতারা। ধানমন্ডি থানার ১২নং রোডের তাকওয়া মসজিদে পাশে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতাকর্মীদের একত্রিত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলো। দেশকে অস্থিতিশিল করার জন্য মিছিল করে দেশ বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে তারা। পুলিশ মাসুদ মধুকে সেখান থেকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ধানমন্ডি থানায় এসআই মিঠুন সিংহ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আল মাসুদ মধুসহ নামধারী ৬ জন আরও ২’শত জনকে অজ্ঞাত আসামী করা মামলা দায়ের করা হয়। মামলার ১নং আসামী মাসুদ মধু| মাসুদ মধুকে সে মামলায় ইতোমধ্যে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনার পর ঝালকাঠি থানায় মাসুদ মধুর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায় ধানমন্ডি থানা। ইতোমধ্যেই ঝালকাঠি থানার ৫টি মামলার তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ধানমন্ডি থানার একটি মামলায় আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠিতেও ৫টি মামলা রয়েছে। ইতিমধ্যে সেখানে ঝালকাঠির মামলা গুলোতে দৃশ্যমান গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠিতে আনার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com