নিজস্ব প্রতিবেদক ।।
ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় বানারীপাড়া উপজেলার চাখার এলাকায় স্বপ্নসারথী কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁস-মুরগীর বাচ্চা বিতরণ ও ব্র্যাকের আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচির সদস্যদের মাঝে গরু ও ছাগল হস্তান্তর করা হয়। ১৫ জুন সকালে বানারীপাড়া ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তনয় সিংহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্র্যাকের রেগুলেটরি অ্যাফেয়ার্স-র বিভাগীয় ব্যবস্থাপক বিভাষ চন্দ্র তরফদার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রিসান রেজা মোঃ সাহেদ, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, মোঃ আহসান হাবিব, এএম (এমএফ-দাবি), মোঃ মোস্তাফিজুর রহমান (ইউএএম), কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসেন (ডিএম-ইউপিজি), অতিভাভ রায় (ইএসআই- ইউপিজি), খন্দকার রবিন (ইয়াং প্রফেশনাল), গীতা রানী বিশ্বাস (এএম-বিএইচপি) এবং ব্র্যাকের বানারীপাড়া উপজেলার বিভন্ন কর্মসূচির প্রধানগণ। এছাড়াও ব্র্যাকের কার্যক্রম পরিদর্শনকালে প্রধান অতিথি ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময়ও করেন।
ব্র্যাকের বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ কার্যক্রমকে স্বপ্নসারথি কিশোরীদের আয় সৃষ্টিতে ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও অতি দারিদ্র্য হার কমাতে ব্র্যাকের ইউপিজি কার্যক্রম সরকারকে সহায়তা করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার ব্র্যাকের এই উদ্যোগকে অনেক সাধুবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন ব্র্যাক যেভাবে মাইক্রোফিন্যান্সের আওতায় সামাজিক কার্যক্রম পরিচালনা করছে তা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত বড় একটি উদাহরণ। এছড়াও অতি দরিদ্রদের বাছাই প্রক্রিয়া এবং গ্র্যাজুয়েশন মডেল নিয়েও তিনি সন্তোষ পোষণ করেন।