শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে কারাদণ্ড

/ ৯৭ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে অমানুষিক নির্যাতন করার অপরাধে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত বিকাশ ওই গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, বিকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলেই সে ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং মা-বাবাকে মারধর করত। তাকে সুস্থ করার জন্য এর আগে ছয় মাস রিহ্যাব সেন্টারেও (মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) রাখা হয়েছিল।

কিন্তু সেখান থেকে ফিরে এসে স্থানীয় মাদকসেবীদের প্ররোচনায় সে আবারও মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকাসক্তি থেকে ফেরাতে এর আগে মা-বাবা নিজেদের জমি বিক্রি করে বিকাশকে বিদেশেও পাঠিয়েছিলেন। কিন্তু সেখানেও মাদকাসক্ত বন্ধুদের চক্রে পড়ে সে দেশে ফিরে আসে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় হরিসেনা গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ বিকাশকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com